কুমারখালীতে উপজেলা নির্বাচন উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

মোশারফ হোসেন ॥ কুমারখালীতে উপজেলা’ নির্বাচন উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত, কুষ্টিয়া কুমারখালীতে উপজেলা  নির্বাচন ২০২৪ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পিসি-এপিসি আনসার ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ মে) দিন ব্যাপী কুমারখালী উপজেলার আনসার ও ভিডিপি কার্যলয়ের আয়োজনে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা আনছার ভিডিপি  কর্মকর্তা ও বাছাই কমিটির সভাপতি রেজোয়ান আহমেদ।

কুমারখালীতে উপজেলা নির্বাচন উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

এ সময় কুমারখালী উপজেলা প্রশিক্ষক মোঃ আব্দুল্লাহ, মোছাঃ হামিদা পারভীন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহকারী বৃন্দ ও উপকার ভোগী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।  কুমারখালী উপজেলা মাঠে  আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত হলে, লাইনে দাড়িয়ে থেকে তাদের কাগজপত্রগুলো দেখাশুনা করেন। বাছাই কমিটির সভাপতি রেজোয়ান আহমেদ। 

 

কুমারখালীতে উপজেলা নির্বাচন উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

 

তিনি এই সময় আরো বলেন,  আমরা প্রাথমিক ভাবে কাগজপত্রগুলো যাচাই বাছাই করছি, যাচাই বাছাই শেষে যারা নিয়মের মধ্যে পড়বে আমরা তালিকা করে তাদের নাম ঠিকানা জেলা পুলিশ সুপার বরাবর পাঠাবো। পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন করে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে। তিনি আরো বলেন- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে লোকগুলো নির্বাচনের জন্য সিলেক্ট করবো তাদেরকে অবশ্যই সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং আনসার ভিডিপির তাদের সার্টিফিকেট থাকতে হবে।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

নির্বাচনকে কেন্দ্র করে আমরা যে লোকগুলো নিবো, তাদের অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং নির্বাচনী মাঠে যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় এজন্য তারা সুশৃঙ্খল ভাবে কাজ করবে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।