খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রামের চন্দনাইশে শঙ্খ নদী থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দোহাজারী পশ্চিম কাটগড় অংশে নদীর পাড়ে ভাটার পানিতে মরদেহটি আটকে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
মরদেহ উদ্ধারে পুলিশকে সহযোগিতা করেন গাউছিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখা দাফন-কাফন কমিটির প্রধান সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী ও তাঁর টিম।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে দেহের অবয়ব দেখে মনে হচ্ছে তিনি একজন আদিবাসী যুবক। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
খবরওয়ালা/আশ