স্পিডবোট ডুবিতে নিখোঁজ আরও ২ শিশুর মরদেহ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদে স্পিডবোট ডুবে নিখোঁজ চারজনের মধ্যে আরও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পাঁচহাট গ্রামের পাশে ধনু নদে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রবিবার সকাল পৌনে ৯টার দিকে পাঁচহাট গ্রামের পাশে নদীতে দুটি মরদেহ ভেসে ওঠে। পরে সেগুলো উদ্ধার করা হয়। মরদেহ দুটি হলো স্বপন মিয়ার মেয়ে লায়লা আক্তার (৭) ও রানা মিয়ার বোন শিরিন আক্তার (১৮) এর।

এর আগে, শনিবার দুপুরে নোফায়েল মিয়ার মেয়ে উষামনির (৫) লাশ উদ্ধার করা হয়। এখনো আরো এক শিশু নিখোঁজ আছে।

খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
 

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।