অপারেশনের তিন মাস পর রোগীর পেট থেকে বের করা হলো গজ!

চুয়াডাঙ্গায় অপারেশনের তিন মাস অবর্ণনীয় যন্ত্রণার পর রোগীর পেটের ভেতর থেকে গজ বের হওয়ার ঘটনা ঘটেছে।

আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের সাহেরা খাতুন (৫৫) নামের এক গৃহবধূ গত ২৫ মে আলমডাঙ্গার পপুলার মেডিক্যাল হাসপাতালে জরায়ুর টিউমার অপারেশন করান। ডা. হুসাইন ইমাম ওই অপারেশন করেন। অপারেশনের পর থেকে সাহেরার পেটে শুরু হয় অন্তহীন কষ্ট।

অপারেশন টেবিল থেকে নামার পরদিন থেকেই সাহেরার পেট ফুলে ওঠে, খাবার মুখে তুলতে পারতেন না। তীব্র যন্ত্রণা আর অসহ্য ব্যথায় তিনি টানা তিন মাস ছটফট করেছেন। পরিবার দিশাহারা হয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছে, তবু কোনো সুরাহা হয়নি।

অবশেষে ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় তাকে ভর্তি করা হয় আলমডাঙ্গার ডক্টর কেয়ারস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে।

কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশন থিয়েটারে গিয়ে সত্য প্রকাশ পায়—সাহেরা খাতুনের পেটের ভেতর থেকে বেরিয়ে আসে একটি পুরো গজ।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. জিয়াউদ্দিন আহমেদ এ ঘটনাকে ‘ক্রস মেডিক্যাল নেগলেজেন্সি ’ বলে মন্তব্য করেন।

তিনি জানিয়েছেন, ‘এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন—চিকিৎসার নাম করে যদি ক্লিনিকেই এমন অমানবিক অবহেলা ঘটে, তবে রোগীর জীবনের সুরক্ষা কোথায়?

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।