আগামীকাল বন্ধ থাকবে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি

ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আগামীকাল বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল ওঠানামাসহ খালাস প্রক্রিয়া সচল থাকবে। পাশাপাশি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

তিনি জানান, আগামীকাল বুধবার(১৭ সেপ্টেম্বর) ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি থাকায় এবং ট্রাকচালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে ওপারের শ্রমিক সংগঠনগুলো চিঠি দিয়ে জানিয়েছে। আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে বলে তিনি জানান।

প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৩৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়ে থাকে। ভারতে রপ্তানি হয় প্রায় ৭০-৮০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ৪০ কোটি টাকা।

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।