চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় আগুন, দগ্ধ ৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকায় অবস্থিত জিরি সুবেদার শিপব্রেকিং ইয়ার্ডে মঙ্গলবার দুপুর ১টার দিকে আগুন লেগে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহত শ্রমিকদের চট্টগ্রাম নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, শ্রমিকেরা অক্সি-অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করে লোহা কাটার কাজ করছিলেন। এ সময় আগুনের স্ফুলিঙ্গ পোড়া তেলসহ অন্যান্য দাহ্য পদার্থের ওপর পড়লে আগুন ধরে যায়। এ ঘটনায় আট শ্রমিক দগ্ধ হন।

চট্টগ্রামের শিল্প পুলিশ ৩-এর পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, জাহাজভাঙা কারখানাটি প্রায় সব শর্ত পূরণ করলেও সম্ভবত এখনো সনদ পায়নি। আহতদের মধ্যে দুজনের দগ্ধ অংশ ২০–২৫ শতাংশ এবং বাকি ছয়জনের প্রায় ১০ শতাংশ। তিনজনকে সাগরিকা গ্রিন হাসপাতালে এবং পাঁচজনকে মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, কেউ চাইলে এ ঘটনায় মামলা করতে পারবে। মামলা দায়েরের পর শিল্প পুলিশ তদন্ত পরিচালনা করবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।