চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০

চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুদামের আশপাশে থাকা অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়া এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ গুদামে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে গুদামসংলগ্ন এলাকায় থাকা ১০ জন দগ্ধ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দগ্ধদের পরিচয় এবং সবার অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।