কুমারখালীতে লোটাস হাসপাতাল ও চক্ষু ক্যাম্পের উদ্বোধন 

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে লোটাস হাসপাতাল ও চক্ষু ক্যাম্পের’ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কুষ্টিয়া প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অর্নাস এসোসিয়েশনের সভাপতি ডাঃ এ.এফ আমিনুল হক রতন। গতকাল শুক্রবার (০৩ মে) সকাল ১১ টার দিকে উপজেলার হাসপাতাল রোডের লোটাস হাসপাতালে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।

কুমারখালীতে লোটাস হাসপাতাল ও চক্ষু ক্যাম্পের উদ্বোধন

এসময় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, শুধু চিকিৎসা নয়, সাধারণ জনগণের সঠিক সেবা দেওয়াটাই হতে হবে লোটাস হাসপাতালে মূখ্য ভুমিকা। অনেকে মনে করেন ছানি বড় না হলে বা নির্দিষ্ট সময় পার না হলে অস্ত্রোপচার করা ঠিক নয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা।

 

কুমারখালীতে লোটাস হাসপাতাল ও চক্ষু ক্যাম্পের উদ্বোধন 

 

ছানির অস্ত্রোপচার কখন করা প্রয়োজন, সেটি চিকিৎসক রোগীর ছানি পরীক্ষা করে নির্ধারণ করবেন। বেশি দেরি হলে দৃষ্টি হারানোর মতো জটিলতা সৃষ্টি হতে পারে। বর্তমানে ফ্যাকোমালসিফিকেশন বা ছোট ছিদ্র করে বিশেষ যন্ত্রের মাধ্যমে ছানি অপসারণ করে কৃত্রিম লেন্স রোগীর চোখে স্থাপন করা হয়।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

কুমারখালী পাইলট সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মদকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামন, কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা সুকল্যাণ বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি এটিএম আবুল মনসুর মজনু,উপজেলা মহিলা পরিষদের হোসনে আরা রুবি, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী ঘোষ প্রমুখ। 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।