বাংলা নববর্ষ মানেই যেমন রবীন্দ্রনাথের অমর সৃষ্টির ডাক—“এসো হে বৈশাখ, এসো এসো”, তেমনি নববর্ষের মেলা, কনসার্ট আর আমাদের প্রজন্মের উচ্ছ্বাসের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে মাকসুদুল হক মাকসুদের কণ্ঠে ধ্বনিত—
“মেলায় যাইরে, মেলায় যাইরে,
বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায়,
এ বুঝি বৈশাখ এলেই শুনি
মেলায় যাইরে, মেলায় যাইরে…”
এই গান নববর্ষের মেলার আনন্দে প্রাণ জুগিয়েছে বছরের পর বছর। সত্যিই, বৈশাখী উৎসব যেন এই গান ছাড়া অপূর্ণই থেকে যেত।
আজ সেই গায়ক মাকসুদুল হক, যিনি আমাদের কাছে একাধারে গীতিকার, সুরকার, কবি, বাউল, রকস্টার ও ভাবুক। আজ তাঁর জন্মদিন। নিজের ভিন্নতর পথচলায় তিনি গানকে করেছেন প্রতিবাদের ভাষা, সমাজ-রাজনীতির প্রতিচ্ছবি। আর সেই বিরুদ্ধ স্রোতের গানই তাঁকে দেশ ছাড়তে বাধ্য করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে মুছে দিতে পারেনি।
আপনার জন্মদিনে আমাদের একটিই চাওয়া—
“তোমাকে দেখলে একবার,
মরিতে পারি শতবার…”
এই গানটি যেন আপনার কণ্ঠে, আপনার সামনে বসে শোনার সৌভাগ্য হয়।
শুভ জন্মদিন মাকসুদুল হক।
ভালো থাকুন, সুস্থ থাকুন—
আপনার গানেই আমাদের চেতনা ও প্রজন্মের প্রাণ।



