নারায়ণগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১৫ নম্বর সেক্টর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘পূর্বাচলের ১৫ নম্বর সেক্টরের চায়না রেডিমিক্স এলাকার দক্ষিণ পাশে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত স্থানে যুবককে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে যাওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।