সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ 

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে মুক্তিযোদ্ধা ও তার দুই সন্তানের বিরুদ্ধে । নন্দলালপুর ইউনিয়নের বুজরুক দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।  জমি দখলের অভিযোগ উঠেছে বুজরুক দুর্গাপূর গ্রামের মুন্সী মহসীন আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মুন্সী মাহমুদ হোসেন মানু এবং মাহমুদ হোসেনের দুই ছেলে মুন্সী আসাদুর রহমান নয়ন ও মুন্সী চয়নের বিরুদ্ধে।

সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

ভুক্তভোগী মুন্সী সামছুর রহমান আরিফ জানান, তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন মামলা চলছে। নিম্ন আদালত থেকে বর্তমানে সুপ্রিম কোর্টে মামলা চলমান রয়েছেব এবং সুপ্রিম কোর্টে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার আদেশ রয়েছে। কিন্তু হটাৎই মাহামুদ হোসেন মানু ও তার দুই ছেলে নয়ন ও চয়ন আদালতের আদেশ অমান্য করে রাস্তার সাথের জমির চারপাশ বেড়া দিয়ে জোড়পূর্বক দখলে নেয় এবং বালু ভরাট কাজ শুরু করে।

 

সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ 

 

তিনি বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেয় বলে জানান। বালু ভরাট চলাকালে কুমারখালী থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে কাজ বন্ধ রাখলেও পুলিশ চলে যাবার পর পূণরায় বালু ভরাট কাজ করা হয় বলে জানান তিনি। এভাবে বালু ভরাট কাজ তারা চালাচ্ছেন এবং বীর মুক্তিযোদ্ধা মাহামুদ হোসেন মানু এই সম্পত্তির মালিক লিখে সাইনবোর্ড লাগিয়েছেন। যেকোন মুহুর্তে তারা এই সম্পত্তির উপর ভবন নির্মাণ কাজ করতে পারে বলে জানান তিনি।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি ইতিমধ্যে কুমারখালী থানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দিয়েছেন বলে জানান। কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, বালু ভরাট কাজ ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। পূণরায় নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।