আইনজীবীর মরদেহ উদ্ধার, পাওয়া গেলো চিরকুট

ঝালকাঠিতে শামিম হোসেন জয় (৩৬) নামের এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে ঝালকাঠি শহরের চাঁদকাঠি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

ওসি মনিরুজ্জামান জানান, একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে সবকিছু তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

চিরকুটে লেখা, আমার শরীরে যে রোগ বাসা বেধেছে তাতে আমার মৃত্যু অনিবার্য। শরীরের কষ্ট, মানসিক চাপ আমি আর নিতে পারছিনা। তাই সব কিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম।

তিনি আরও লেখেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার ভুল গুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না পারলে ক্ষমা করে দিবেন।

উল্লেখ্য, শামিম হোসেন জয় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে। তিনি ঝালকাঠির আইনজীবী সমিতির সদস্য ছিলেন। পেশাগত কারণে তিনি ভাড়া থাকতেন চাঁদকাঠি এলাকায়।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।