ভোলায় বজ্রপাতে প্রাণ গেলো জেলের

ভোলায় বজ্রপা‌তে মো. তা‌হের মা‌ঝি (৪০) নামে এক জে‌লের মারা গিয়েছেন। এতে আহত হ‌য়ে‌ছেন আরও দুজন।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভো‌রে তজুম‌দ্দিন উপ‌জেলার চৌ‌মোহনী লঞ্চ ঘাট সংলগ্ন ‌মেঘনা নদী‌তে এ ঘটনা ঘ‌টে।

নিহত তা‌হের মা‌ঝি ভোলার তজুম‌দ্দিন উপ‌জেলার চাঁদপুর ইউনিয়‌নের ২ নম্বর ওয়া‌র্ডের বা‌লিয়াকা‌ন্দি গ্রা‌মের বা‌সিন্দা ব‌লে জানা গে‌ছে।

স্থানীয় জানান, সোমবার ভো‌রের দি‌কে তজুম‌দ্দিনের চৌ‌মোহনী লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী‌তে তা‌হের মা‌ঝির নেতৃ‌ত্বে আরও তিন জে‌লে তার ট্রলা‌রে মাছ ‌শিকার কর‌ছিলেন। ওই বজ্রপাত তা‌হের মা‌ঝির গাঁ‌য়ে লাগ‌লে সে ঘটনাস্থ‌লেই মারা যান। এসময় বজ্রপা‌তের আঘা‌তে ট্রলা‌রের থাকা আরো দুই জে‌লে আহত হয়ে‌ছেন।

তজুম‌দ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‌মো. মহব্বত খান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেন।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।