প্রকাশ্যে রাস্তায় নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দিলেন রিকশাচালক

সিলেটে পারিবারিক কলহের জেরে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছেন মনসুর ইসলাম (৩৫) নামের এক রিকশাচালক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মিরাবাজার সেবক আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মৃতদেহের পাশেই একটি রিকশা, পেট্রলের বোতল ও লাইটার উদ্ধার করা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত মনসুর ইসলাম জয়পুরহাট জেলার জামিউল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহে জড়িয়ে পড়েছিলেন। তার স্ত্রী ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে দাম্পত্য কলহের জেরে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে রিকশা নিয়ে মেইন রোডে আসেন মনসুর। সেখানেই নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।