দেশের ৪৬ ভাগ মানুষ ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন

আর্থিক, রাজনৈতিক ও পারিবারিক সংকটের কারণে দেশের প্রায় ৪৬ শতাংশ মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে উদ্বেগে আছেন প্রায় ৭০ শতাংশ মানুষ।

সম্প্রতি দেশের ৮ হাজার ৬৭টি খানার ওপর পরিচালিত এক জরিপ শেষে এসব তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি।

জরিপে দেখা গেছে, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের ধীরগতি মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে। তবে ৫৪ শতাংশ মানুষ এখনো আশাবাদী এবং হাল ছাড়তে নারাজ।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, আর্থিক সংকটে রয়েছেন ২০ শতাংশ মানুষ। তাদের মধ্যে ৬৭ শতাংশ চিকিৎসা ব্যয় এবং ২৭ শতাংশ ঋণ পরিশোধ নিয়ে সমস্যায় আছেন।

প্রথমবারের মতো হয়রানির বিষয়টিও জরিপে উঠে এসেছে। দেখা গেছে, সরকারি সেবা নিতে গিয়ে ৭১ শতাংশ মানুষ হয়রানির শিকার হয়েছেন। আর ৭৪ শতাংশের মতে, ঘুষ না দিলে কোনো সেবা পাওয়া যায় না।

এছাড়া সন্তানের শিক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৬৫ শতাংশ উত্তরদাতা। কিশোর অপরাধ ও মাদক নিয়ে উদ্বিগ্ন ৫৫ ও ৫৬ শতাংশ মানুষ। রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতি প্রতিরোধ নিয়েও ৫৬ শতাংশ মানুষের দুশ্চিন্তা রয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।