বাংলা গদ্যের পথিকৃৎ বিদ্যাসাগরের জন্মদিন আজ

বাংলা গদ্যের প্রথম সফল রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ। ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর (আজকের দিনে) মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। গুণী এই মহাপুরুষের আজ ২০৫তম জন্মবার্ষিকী। দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও দারিদ্র্য তার শিক্ষার আগ্রহ কেড়ে নিতে পারেনি।

শিক্ষার প্রতি গভীর আকাঙ্ক্ষায় রাতে ঘরে প্রদীপ জ্বালানোর সামর্থ্য না থাকলেও রাস্তার আলোয় বসে পড়াশোনা করতেন তিনি। শুধু বাংলা ভাষা ও সাহিত্যেই নয়, একসঙ্গে বেদান্ত, তর্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা এবং নন্দনতাত্ত্বিক সমাজ গঠনে রেখেছেন অসামান্য অবদান। আধুনিক বাংলা ব্যাকরণের প্রবর্তক হিসেবে বিদ্যাসাগর ঘুণেধরা সমাজকে নতুন করে সাজিয়েছিলেন।

গ্রামের পাঠশালা থেকে সংস্কৃত শিক্ষা শেষে বাবার সঙ্গে কলকাতায় আসেন তিনি। পরবর্তীতে বিভিন্ন ভাষা শিক্ষায় মনোনিবেশ করেন। ১৮৩৯ সালে বাংলা, সংস্কৃত ও ইংরেজি ভাষায় অসাধারণ জ্ঞানের স্বীকৃতিস্বরূপ সংস্কৃত কলেজ থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন।

শিক্ষার পাশাপাশি সমাজ সংস্কারেও তার ভূমিকা ছিল অপরিসীম। বিধবা বিবাহ আইন পাস, সতীদাহ প্রথা বিলোপসহ বহু উদ্যোগে নারী সমাজ নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেয়েছে তার হাত ধরেই। হোমিওপ্যাথিতেও ছিল তার দক্ষতা। সংস্কার করেছিলেন বাংলা লিপি, প্রচলন করেছিলেন যতিচিহ্ন।

শিক্ষার প্রকৃত অর্থ যে জ্ঞানার্জন, সেই শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেন তিনি। বিবিসি বাংলার ‘সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি’ জরিপে অষ্টম স্থানে জায়গা করে নেন এই বিদ্বান।

১৮৯১ সালে প্রগতিশীল সমাজ সংস্কারের এই অগ্রদূতের জীবনাবসান ঘটে। তবে মৃত্যুর শতাধিক বছর পরও তার বহুমুখী অবদান আজও মানুষকে স্মরণ করিয়ে দেয় প্রকৃত জ্ঞান ও মানবতার শিক্ষা।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।