খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
ঝিনাইদহের শৈলকুপায় প্রতাপ কুমার সরকার নামের এক দুধ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলা শহরের কবিরপুর এলাকার রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
প্রতাপ কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে ক্রিকেট খেলা দেখা শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘরে খাবার খাওয়ার সময় একদল ডাকাত তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও কাঁসা-পিতলের থালা-বাসন লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, ডাকাতদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হবে।
শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটানাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
খবরওয়ালা/শরিফ