অভিনেত্রীর বাসা থেকে হবু স্বামীর লাশ উদ্ধার

দক্ষিণ ভারতের তেলুগু চলচ্চিত্রের উঠতি অভিনেত্রী সোহানি কুমারীর ফ্ল্যাট থেকে তার হবু স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে হায়দরাবাদের জুবিলি হিলসে এ ঘটনা ঘটে।

সাওয়াই ছিলেন পেশায় একজন চিকিৎসক। রাজস্থানের বাসিন্দা এই যুবক সোহানির সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচিত হন। বন্ধুত্ব থেকে সম্পর্ক, তারপর গত বছরের জুলাইয়ে তাদের বাগদান হয়। এরপর থেকে দুজন একসঙ্গে বসবাস করছিলেন। ঘটনার দিন সকালে সাওয়াই নিজের কর্মস্থলের উদ্দেশ্যে বের হন। কিছু সময় পর সোহানিও বাইরে যান। দুপুরে ফিরে এসে সোহানি তাকে ফ্ল্যাটের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি।

পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে সাওয়াইয়ের একটি ভিডিও বার্তা, যেটি তিনি মৃত্যুর আগে রেকর্ড করেছিলেন। ভিডিওতে তিনি জানান, ব্যক্তিগত কিছু ভুল আর মানসিক চাপ এই দুই মিলিয়ে তার মধ্যে দীর্ঘদিন ধরে এক ধরনের যন্ত্রণা কাজ করছিল।

সোহানি পুলিশকে জানিয়েছেন, সাওয়াই তার অতীত সম্পর্ক নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সেইসঙ্গে চলছিল আর্থিক চাপও। এসব মিলিয়ে হয়তো নিজের ভেতরের যুদ্ধটাই হার মানিয়ে দিল তাকে। 

তবে এ ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।