রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন এমবাপ্পে : লা লিগা সভাপতি

ক্রীড়া ডেস্ক ॥ আগামী মৌসুমে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন লা লিগা সভাপতি জেভিয়ার তেবাস। ২৫ বছর বয়সী এই ফরাসি অধিনায়ক গত সপ্তাহে মৌসুমের শেষে পিএসজি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও এ সময় তিনি পরবর্তী কোন ক্লাবে যোগ দিচ্ছেন এ বিষয়ে স্পষ্টভাবে কিছু উল্লেখ করেননি। গত প্রায় দুই বছর ধরে চেষ্টা চালিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদেই যে এমবাপ্পে যোগ দিতে যাচ্ছেন তা অনেকটাই নিশ্চিত ছিল। আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ওলেকে তেবাস বলেছেন, ‘আগামী মৌসুমে সে মাদ্রিদে খেলছে। মাদ্রিদ যদি পাঁচ বছরের চুক্তি করে তবে এমবাপ্পের সামনে পাঁচ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ থাকবে। ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র ও ইংল্যান্ডের জুড বেলিংগামের মতো তারকা সমৃদ্ধ দলে এমবাপ্পের যোগ দেয়াটা এখন সময়ের ব্যাপার।  আগামী ১ জুন বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শিরোপা জয়ের আরও একটি সুযোগ আছে লস ব্লাঙ্কোসদের। তেবাস বলেন, ‘এমবাপ্পে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেখানে ভিনিসিয়াস ও বেলিংহামের মতো খেলোয়াড়রাও রয়েছে। সবাইকে নিয়ে মাদ্রিদ অতি শক্তিশালী একটি দল হতে যাচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে তোমার লিগ শিরোপা জয় নিশ্চিত। ২৫৬ গোল করে পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এমবাপ্পে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ২০১৭ সালে ১৮০ মিলিয়ন ইউরোতে এমবাপ্পে পিএসজিতে যোগ দিয়ছিলেন। এ সময়ের মধ্যে পিএসজির হয়ে ছয়টি ফরাসি লিগ শিরোপা জয় করলেও ক্লাবের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এখনো অধরাই থেকে গেছে। ২০২০ সালে শিরোপার খুব কাছাকাছি গিয়েও বায়ার্ন মিউনিখের কাছে হেরে রানার্স-আপ শিরোপা নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়। ১৪ বারের শিরোপা জয়ী মাদ্রিদে যোগ দেবার মাধ্যমে এমবাপ্পের সামনে শেষ পর্যন্ত ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এই ট্রফি জয়ের সুযোগ অনেকটাই বাড়বে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।