শিশুশ্রম নয় শিক্ষার আলোয় ভরে উঠুক শিশুর জীবন ঃ ইউএনও শেখ মেহেদী ইসলাম 

চঞ্চল মাহমুদ প্রতিনিধি ॥ বাবা অসুস্থ,করতে পারেন না কোন কাজ। তাই বাধ্য হয়েই ১০বছর বয়সী সাকিবুল হাসানের উপর এসে পড়েছে সংসারের দায়িত্ব। বন্ধ হয়েছে লেখাপড়া। নাম লিখিয়েছে শিশুশ্রমে। রোজগারের আশায় একটি ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করছেন সাকিবুল। যা আয় করছেন তা দিয়ে কোনরকমে চলছে সংসার। তা চোখে পড়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদি ইসলামের। খোঁজখবর নিয়ে গতকাল বৃহস্পতিবার সাকিবুলের বাবা-মাকে ডেকে পাঠান তার দপ্তরে। শোনেন সকল সমস্যার কথা। তাৎক্ষনিক আর্থিক সহযোগিতা করেন। দায়িত্ব নেন সাকিবুলের লেখাপড়ার। যেকোন সমস্যায় সাকিবুলের পাশে থাকারও আশ্বাস দেন ইউএনও। সাকিবুল শৈলকুপা উপজেলার সাধুহাটি গ্রামের নাজির হোসেনের ছেলে। নাজির হোসেন বলেন,‘অসুস্থতার কারণে আয় রোজগার করতে পারিনা। তাই সাকিবুলের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। একটি ওয়েল্ডিংয়ের দোকানে কাজে দিয়েছি। ওর অল্প রোজগারেই কোন রকমে সংসার চলছে। লেখাপড়া করানোর সামর্থ্য আমাদের নেই। থাকলে এত ছোট মানুষকে কাজে পাঠাতাম না। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদি ইসলাম বলেন,‘অভাবের তাড়নায় সাকিবুল একটি ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করতো। তা নজরে আসলে সাকিবুলের বাবা-মাকে ডাকা হয়। সকল সমস্যার কথা শুনে তাৎক্ষনিক আর্থিক সহযোগীতা করা হয়। পরবর্তিতে তার যেকোন সমস্যায় উপজেলা প্রশাসন তার পাশে থাকবে। তবে শুধু সাকিবুলই না,শৈলকুপায় আরও অনেক শিশুশ্রমিক রয়েছে। তালিকা করে পর্যায়ত্রমে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।