সংসদ নির্বাচনে কাদের নমিনেশন দিবেন-জানালেন তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত ও এলাকার সমস্যা সম্পর্কে অবহিত ব্যক্তিদেরই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিবিসির সাথে সাক্ষাতকারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা তাদের এলাকার সমস্যা ও জনগণের চাহিদা সম্পর্কে ওয়াকিবহাল, যাদের সঙ্গে স্থানীয় নারী-পুরুষ, ছাত্রছাত্রী ও প্রবীণদের সরাসরি যোগাযোগ আছে—এমন ব্যক্তিদেরই আমরা মনোনয়ন দেব।”

তিনি আরও বলেন, “আমরা এমন প্রার্থী চাই, যারা জনগণের সঙ্গে মিশে কাজ করতে পারে এবং এলাকার সমস্যার বাস্তব সমাধান দিতে সক্ষম। এ ক্ষেত্রে কোনো পরিবারের প্রভাব বা আর্থিক বিষয় বিবেচনায় নেওয়া হবে না।’ অর্থাৎ যার প্রতি জনসমর্থন আছে তাকেই নমিনেশন দেয়া হবে। যে জনসমর্থনকে তার সাথে রাখতে পারে সেরকম মানুষকে দেখেই আমরা নমিনেশন দেব।

তিনি আরও বলেন, আমরা কিন্তু দলের নেতৃত্ব নির্বাচন করছিনা, যার প্রতি দলমত নির্বিশেষে সবার সমর্থন আছে তাকেই আমরা বেছে নেব।

তারেক রহমানের ভাষায়, বিএনপি এখন জনগণের অংশগ্রহণনির্ভর রাজনীতি করতে চায়, যেখানে মনোনয়ন নির্ভর করবে জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতার ওপর, সম্পদ বা বংশীয় পরিচয়ের ওপর নয়।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।