ট্রেনের ছাদে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, গ্রেপ্তার ১

ট্রেনের ছাদে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়ার ঘটনায় একাধিক মামলা আসামি আলাউদ্দিন (১৯) কে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে ডিবি পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এ আগে গতকাল (৬ অক্টোবর) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ার হোসেন বলেন, গত (৪ অক্টোবর) রাতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে থাকা যাত্রীদের চাকুর মুখে জিম্মি করে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়ার ঘটনায় ছিনতাইকারী আলাউদ্দিনকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তি ও তার দেওয়া তথ্যে ছিনতাই কাজে ব্যবহৃত তার চাকুটি খিলগাঁও রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে হত্যা মাললাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। এর আগে একই ঘটনায় তাৎক্ষণিকভাবে আরেক ছিনতাইকারী নজরুলকে একটি লুণ্ঠিত মোবাইলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অন্যান্য আসামি ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।