ফুটপাতে জন্ম দেওয়া নবজাতক হাসপাতালে রেখে পালালেন ভারসাম্যহীন মা

সিরাজগঞ্জে ফুটপাতে সন্তান জন্ম দিয়েছেন এক নারী। ভোররাতে প্রসব বেদনায় ফুটপাতে চিৎকার করে কান্না করছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই জন্ম নেয় এক কন্যাশিশু। স্থানীয়রা ছুটে গিয়ে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কিন্তু কিছু সময় পরই সবাই জানতে পারে—শিশুর মা নেই! হাসপাতাল থেকে পালিয়ে গেছেন তিনি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, ‘রাত ২টার দিকে স্থানীয়রা হোয়াটসঅ্যাপে খবর দেন। দ্রুত মা ও শিশুকে হাসপাতালে পাঠানো হয়। পরে জানা যায়, ওই নারী পালিয়ে গেছেন।’ স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

এদিকে ফুটপাতে জন্ম নেওয়া নবজাতককে ঘিরে এখন মানুষের কৌতূহল ও মায়া। নাম-পরিচয়হীন মায়ের অজানার পথে হারিয়ে যাওয়া আর অসহায় শিশুটির অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে সর্বত্র। অনেকেই ইতিমধ্যে দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

নিলুফা ইয়াসমিন বলেন, ‘শিশুটি এখন সুস্থ আছে। সকাল থেকেই অনেকে দত্তক নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। আমরা ইউএনও স্যারের সঙ্গে কথা বলেছি। যাচাই-বাছাই শেষে একজন দায়িত্ববান ব্যক্তির কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে।’

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা মিটিং করছি। মিটিং শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।