রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন: আমির হামজা

জনপ্রিয় বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘নবী’ শব্দের শাব্দিক অর্থ সংবাদবাহক এবং সেই অর্থে মহানবী হযরত মুহাম্মদ (সা.) একজন সাংবাদিক ছিলেন।

বুধবার (৮ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

মুফতি আমির হামজা বলেন, ‘আমরা যাকে নেতা হিসেবে মানি তিনি মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.)। ওনাকে আল্লাহ দুনিয়াতে যে নাম দিয়ে পাঠিয়েছিলেন তা হলো নবী। নবী শব্দের শাব্দিক অর্থ সংবাদবাহক। আর সংবাদ যারা বহন করেন তাদের আমরা সাংবাদিক বলি। এ অর্থে নবীজি (সা.) সাংবাদিক ছিলেন।’

এ সময় তিনি কোরআন শরিফের উদ্ধৃতি দিয়ে আমির হামজা উল্লেখ করেন, আল্লাহ বলেন, হে নবী ওই মহান সংবাদের কথা মানুষকে জানান, মানুষের প্রতি যে বার্তা বহনে আপনি কষ্ট পান। এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে চাপ মোকাবিলা করে যে কষ্ট পান এর প্রতিদান আমি নিজে দেব। দুনিয়া ও আখিরাত মিলিয়ে নিরবচ্ছিন্নভাবে দেব।

এ সময় তিনি বলেন, এটা শুধু নবীর জন্য। আল্লাহ শুধু বিশ্ব নবীকে নির্দেশনা করেছেন। তাফসিরে আমরা পড়েছি, শুধু নবী না কিয়ামত পর্যন্ত যারা এ দায়িত্ব সততার সঙ্গে পালন করবে তাদের পুরস্কার আল্লাহ নিজে দেবেন।

তিনি আরও বলেন, সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করতে যেহেতু আল্লাহ পাক ওনাকে দুনিয়ায় নবী করে পাঠিয়েছেন, সাংবাদিক করে পাঠিয়েছিলেন। তাই এ পেশার সঙ্গে যারা আপনারা রয়েছেন আল্লাহ অবশ্যই আপনাদের নিরবচ্ছিন্নভাবে পুরস্কারের ব্যবস্থা করবেন।

কুষ্টিয়ার স্থানীয় গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন, টিম সদস্য, কুষ্টিয়া ও যশোর অঞ্চল। এ সময় কুষ্টিয়া জেলার চারটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।