বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

সপ্তাহের সর্বোচ্চ দরে পৌঁছানোর পর অবশেষে বিশ্ববাজারে কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম। গাজায় যুদ্ধবিরতি চুক্তির ফলে ভূরাজনৈতিক উত্তেজনা কমে আসায় ব্যবসায়িক ঝুঁকি হ্রাস পেয়েছে, যার প্রভাব পড়েছে তেলের বাজারে।

শুক্রবার (১০ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন সময় সকাল ১০টা ১৬ মিনিটে (জিএমটি) ব্রেন্ট ক্রুডের দাম ৬৬ সেন্ট বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৪.৫৬ ডলার-এ নেমে আসে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬১ সেন্ট বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬০.৯০ ডলার-এ দাঁড়ায়।

এসইবি ব্যাংকের প্রধান পণ্য বিশ্লেষক বজারনে শিলড্রপ বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ায় বাজার কিছুটা স্বস্তি পেয়েছে।

এতে সুয়েজ খাল ও লোহিত সাগর দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের ঝুঁকিও কমবে বলে তিনি মন্তব্য করেন।

তবে সপ্তাহের হিসেবে ব্রেন্টের দাম এখনও প্রায় ১ শতাংশ বেড়ে আছে, আর ডব্লিউটিআই তুলনামূলকভাবে স্থিতিশীল। গত সপ্তাহে উভয় সূচকেই বড় ধরনের পতন দেখা গিয়েছিল।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা যুদ্ধের প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, ইসরায়েল আংশিকভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং হামাস আটক সব ইসরায়েলি বন্দি মুক্তি দেবে, বিনিময়ে ইসরায়েলও শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

সূত্র: রয়টার্স
খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।