নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী

ক্রীড়া ডেস্ক ॥ বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী, ১০ বছর পর দ্বিতীয়বারের মতো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সেপ্টেম্বর-অক্টোবরের এই আসরটি হতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার আগে টুর্নামেন্টের ট্রফি নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে। গতকাল রবিবার (০৫ মে) দুপুর ১২টার দিকে ট্রফি নেওয়া হয় গণভবনে।

 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী

 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী

 

এসময় ট্রফি সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশন করে বাংলাদেশ ও ভারতের নারী দলের অধিনায়ক। সেখানে ফটোসেশন শেষে আনা হয় সূচি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। গতকাল রবিবার (০৫ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সূচি ঘোষণা করে বিসিবি। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিস। এছাড়া সিরিজ খেলতে আসা ভারত ও স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং নিগার সুলতানা জ্যোতি। এবারের আসরের আয়োজক বাংলাদেশ।

এবার মোট দুইটি ভেন্যুতে খেলা হবে। গ্র“প পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ২৩টি ম্যাচ মাঠে গড়াবে। ১০টি দলের অংশগ্রহণে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৩ অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি। বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ২’তে।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এবারই প্রথম নয়, এর আগে ২০১৪ সালেও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও বসেছিল বাংলাদেশে। খেলা হয়েছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম আর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেবার ইংল্যান্ডকে হারিয়ে এই টুর্নামেন্টে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। প্রায় এক দশক পর আবারও আয়োজন বাংলাদেশ। এবারও দুই গ্র“পে খেলা ভাগ হয়ে হবে সিলেট ও ঢাকায়। সিলেটে মূল মাঠের বাইরে একাডেমি মাঠেও হবে খেলা। তবে টুর্নামেন্টের আগে ওয়ার্মআপ ম্যাচ হবে বিকেএসপিতে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।