খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর ২০২৫
ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. মোশারফ হোসেন কাজলের বাসা থেকে একটি শটগান উদ্ধার করেছে সেনাবাহিনী।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর হাজারীবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেডের অধীনে থাকা সায়েন্সল্যাব আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
প্রাথমিক তথ্যে জানা যায়, উদ্ধার করা শটগানটি আইনজীবীর দেহরক্ষী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে ব্যবহার করত। পরবর্তীতে অস্ত্রটি আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়।
আইএসপিআর জানায়, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অপরাধমূলক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে সকলকে আহ্বান জানানো হয়েছে।
খবরওয়ালা/টিএসএন