গভীর রাতে জিরানী মার্কেটে আগুনে পুড়লো ১০ দোকান

গাজীপুরের জিরানী বাজারে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে গাজীপুরের জিরানী বাসস্ট্যান্ডে একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আঞ্চলিক পরিচালক প্রণব চৌধুরী জানান, রাত ১টার দিকে জিরানী বাসস্ট্যান্ডের একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট এসে যোগ দেয়। এসময় ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ১০টি অধিক দোকান পুড়ে গেছে।

তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্যরা নিয়োজিত রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।