পতাকা বৈঠকে ১৬ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

সাতক্ষীরা সীমান্তে আটক ১৬ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমারের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তলুইগাছা বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মো. মোশারাফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), ইউনুছ আলী (৪২), সিনহা খাতুন (১১), মোরসালিম গাজী (৭), মো. জিল্লুর রহমান (২৩), মোছা. ঝরনা পারভিন (৩৭), মো. আশিকুজ্জামান (১৮), রিফাত হোসেন (২৬), মো. শাহিনুজ্জামান (২৮), শারমিন সুলতানা (১৮), সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), মো. ফারজান নাবিল (৩), মোছা. রুবিনা খাতুন (২৯) ও আল আমিন (২৬)।

তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকী, পদ্মপুকুর, কাশিমাড়ী, চন্ডিপুর এবং খুলনার কয়রা এলাকার বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বাংলাদেশের ১৬ জন নাগরিককে আটক করে বিএসএফ।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।