অস্ত্র ও মাদক মামলার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জ থানার অস্ত্র ও মাদক মামলায় মোট ১৫ বছর ৫ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইমরান সরদারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ এ তথ্য নিশ্চিত করে।

গ্রেপ্তার ইমরান সরদার মোরেলগঞ্জ উপজেলার উত্তর চিংড়াখালী গ্রামের বাসিন্দা। তিনি অস্ত্র মামলায় ১০ বছর এবং মাদক মামলায় ৫ বছর ৫ মাসের সাজাপ্রাপ্ত ছিলেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান জানান, খুলনা র‌্যাব-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি দলের সহযোগিতায় শনিবার (১১ অক্টোবর) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইমরান সরদারকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেপ্তারের পর ইমরান সরদার বর্তমানে মোরেলগঞ্জ থানা হেফাজতে রয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) সকালে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।