ইবির চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতি ৬২ শতাংশ

ইবি প্রতিনিধি ঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৩৬ জন আবেদনকারীর মধ্যে ৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন যা মোট আবেদনকারীর ৬১.৭৭ শতাংশ। গতকাল বৃহস্পতিবার (৬ জুন) পরীক্ষা শেষে ‘বি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এমতাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘন্টা) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে এ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, বি ইউনিট সমন্বয়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ.এইচ.এম আক্তারুল ইসলাম প্রমুখ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। উল্লেখ্য, চারুকলা বিভাগে মোট আসন রয়েছে ৩০টি। যার মধ্যে এ ইউনিটের জন্য ৯টি, বি উনিটের জন্য ১৫টি ও সি ইউনিটের জন্য ৬টি আসন বরাদ্দ রয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।