ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন পোস্ট

দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।

জানা গেছে, ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। চলতি বছরের শুরু থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেত্রী রোজিনা।

এদিকে শাবনূর তার ফেসবুক পেজে লিখেছেন, বর্ষীয়ান অভিনেতা ও শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত।

তিনি আরও লিখেছেন, চলচ্চিত্রের পাশাপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন।

শাবনূর শেষে ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনা করে লেখেন, আমাদের ভালোবাসা ও প্রার্থনায় তিনি ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।