পাঁচ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর পলাতক

পাঁচ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর ধরে পলাতক ছিলেন মাদক মামলার এক আসামি। বুধবার (১৫ অক্টোবর) রাতে ঢাকার গুলিস্থান এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে তাঁকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার বাবু (৫০) পৌর এলাকার পূর্বপাড়া মহল্লার জনাব আলীর ছেলে।

বিরামপুর থানার পুলিশ জানায়, বিরামপুর পৌর এলাকার পূর্বপাড়া মহল্লার বাবুর বিরুদ্ধে ২০০৫ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। মামলায় হাজিরা না দিয়ে তিনি ২০ বছর পলাতক ছিলেন। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালে দিনাজপুর যুগ্ম দায়রা জজ আদালত বাবুকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। ওই মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও পুলিশের কাছে তাঁর নামে আরও পাঁচটি পৃথক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, দীর্ঘ অনুসন্ধানের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামি বাবুকে পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করে। আজ তাঁকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।