বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে রিশাদের ৬ উইকেট

জাতীয় দলে খুব বেশি দিন হয়নি তাঁর যাত্রা, কিন্তু তাতেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে রেকর্ড গড়লেন তিনি। শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একাই তুলে নেন ৬ উইকেট। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করলেন রিশাদ।

টসে হেরে আগে ব্যাট করে স্বাগতিক বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার দুই বল আগেই ২০৭ রানে অলআউট হয়। ব্যাট হাতে ইনিংসের শেষ দিকে রিশাদ ১৩ বলে ২৬ রান করেন। কিন্তু আসল আলোচনায় তিনি বোল হাতে। দুর্দান্ত লেগ স্পিনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দেন তিনি।

এই পারফরম্যান্সে রিশাদ শুধু ম্যাচে জয় এনে দিয়েছেন তা নয়, বরং গড়েছেন দুটি ব্যক্তিগত মাইলফলকও। বাংলাদেশের ইতিহাসে প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট শিকার করেছেন তিনি, পাশাপাশি এটি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফাইফার।

এর আগে ওয়ানডেতে রিশাদের সেরা বোলিং ছিল ৩৭ রানে ২ উইকেট। মাত্র ১১ ওয়ানডের ক্যারিয়ারে এমন কীর্তি তরুণ এই লেগির জন্য বড় আত্মবিশ্বাসের বার্তা—বিশেষত বাংলাদেশ দলে যখন দীর্ঘদিন ধরেই কার্যকর লেগ স্পিনারের অভাব ছিল।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।