খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ই অক্টোবর ২০২৫, ১:৪ এএম
অক্টোবরের ফিফা উইন্ডোয় প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরে ফিফা র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
এই হারের ফলে সেলেসাওরা নেমে গেছে সাত নম্বরে, যা ২০১৬ সালের আগস্টের পর ৯ বছরের মধ্যে তাদের সর্বনিম্ন অবস্থান।
এটি ছিল জাপানের ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলকে হারানো ম্যাচ। এর আগে ১৩ ম্যাচে কখনো জাপান সেলেসাওদের পরাজিত করতে পারেনি; সেরা সাফল্য ছিল দুই ম্যাচে ড্র করা।
ব্রাজিলের বর্তমান র্যাঙ্কিং ১৭৫৮.৮৫ পয়েন্ট নিয়ে, আগের হালনাগাদ র্যাঙ্কিংয়ের ছয় নম্বরের তুলনায় তারা এক ধাপ পিছিয়েছে। ২০১৬ সালের আগস্টে ১১৫৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমেছিল ব্রাজিল, কিন্তু পরের ৯ বছরে কখনো ছয়ের নিচে যায়নি।
এই ফলাফল জাপানের জন্য স্মরণীয় মুহূর্ত, যেখানে তারা প্রথমবার দক্ষিণ আমেরিকার মহাশক্তি ব্রাজিলকে হারিয়েছে।
খবরওয়ালা/আশ
মন্তব্য