গাইবান্ধায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রাম থেকে গৌরবী রানী (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে তার শোবার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৌরবী রানী ওই গ্রামের মাছ ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র রায়ের মেয়ে এবং নলডাঙ্গা জ্ঞানেন্দ্র চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরবীর বাবা ব্যবসায়িক কাজে ঢাকায় অবস্থান করছিলেন এবং মা এক আত্মীয়ের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়েছিলেন। ঘটনার দিন বাড়িতে শুধু বৃদ্ধা দাদী ছিলেন। দুপুরে দাদী শোবার ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় গৌরবীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ নিচে নামান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে পরিবার ও পুলিশ কেউই নিশ্চিত করতে পারেনি। তবে স্থানীয়রা ধারণা করছেন, ঘটনাটি রহস্যজনক হতে পারে। কেউ বলছে, ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে গৌরবীর।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্র কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।