ছেলের মরদেহ দেখার পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা

মানিকগঞ্জের সাটুরিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত ছেলের মরদেহ দেখার পরপরই এক মা মারা গেছেন। রোববার (১৯ অক্টোবর) ভোরে আব্দুল আওয়াল হোসেনের মরদেহ বাড়িতে পৌঁছালে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মারা যাওয়া আব্দুল আওয়াল উপজেলা ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সাহেবপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছোট ছেলে আব্দুল আওয়াল হোসেন কয়েক দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।

রোববার ভোরে মরদেহ বাড়িতে পৌঁছালে ছেলের নিথর দেহ দেখে মা রেহেলা আক্তার (৬৯) শোকে অজ্ঞান হয়ে যান। পরে চিকিৎসক (বড় ছেলে) তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল আওয়ালের বড় ভাই এবং মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ছোট ভাইয়ের মরদেহ দেখার কয়েক মিনিটের মাথায় আমার মা-ও চলে গেলেন। এটা আমাদের পরিবারের জন্য এক অসহনীয় বেদনা। আমরা বাকরুদ্ধ।”

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।