ফাঁসাতে গিয়ে উল্টো ফাঁসলেন প্রতারকচক্র, গণধোলাইয়ে ধরা

চুয়াডাঙ্গা শহরে অন্যকে ফাঁসানোর চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন দুইজন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের শ্যামলীপাড়া (শ্যাকড়াতলা) মোড়ে ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের খালিদ হোসেন ও তার সহযোগী এক তরুণী, যিনি চুয়াডাঙ্গা শহরের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে জানা যায়, খালিদ দীর্ঘদিন ধরে নিজেকে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিলেন। এ পরিচয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকেও প্রভাব খাটানোর চেষ্টা করতেন। নিজ এলাকায় সুবিধা করতে না পেরে তিনি শ্বশুরবাড়ি এলাকায় বসবাস শুরু করে নতুনভাবে প্রতারণার ফাঁদ গড়েন।

শনিবার সন্ধ্যায় বাগানপাড়ার একটি নির্জন বাড়িতে এক নারীর সহায়তায় নতুন একটি ষড়যন্ত্র করেন খালিদ। পরিকল্পনা অনুযায়ী ওই নারী এক ব্যক্তিকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন। তবে সন্দেহজনক আচরণে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দুজনকেই হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের কাছ থেকে এক বোতল নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, বাগানপাড়া এলাকা থেকে খালিদ ও এক নারীকে আটক করা হয়েছে। খালিদ পূর্বেও নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচয়ে থানায় এসে নানা সুবিধা নেওয়ার চেষ্টা করেছিলেন। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।