মুন্সিগঞ্জে মৌমাছির চাকে ঢিল, কামড়ে আহত ১০ শিক্ষার্থী

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে মৌমাছির আক্রমণে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার (১৯শে অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বানিয়াল মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মাহফুজ (১০), মাহদী (১০), হাবিব (১১), ইউসুফ (১০), জাহিদ হাসান (১২) ও রিফাত (১১)সহ সাতজন শিক্ষার্থীকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে হয়। তারা সবাই তৃতীয় শ্রেণির ছাত্র।

আহত শিক্ষার্থীরা জানান, দুপুরে ক্লাসের ফাঁকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ পরিষ্কার করতে গিয়েছিল তারা। এ সময় তাদেরই মধ্যে কেউ একজন বিদ্যালয়ের দেয়ালে থাকা মৌচাকে ঢিল ছুড়ে মারে। এতে অসংখ্য মৌমাছি ছুটে এসে শিক্ষার্থীদের শরীরে হুল ফোটায়।

বিদ্যালয়ের শিক্ষক মো. রাসেল বলেন, দুপুরে হঠাৎ শিক্ষার্থীদের চিৎকার শুনে ছুটে যাই। গিয়ে দেখি মৌমাছি হুল ফুটিয়েছে তাদের। পরে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, দুপুরে সাতজন শিক্ষার্থী হাসপাতালে এসেছিল। তাদের শরীরের বিভিন্ন অংশে মৌমাছির বহু হুল ছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।