অনলাইন ডেস্ক
প্রকাশ: 5শে কার্তিক ১৪৩২ | ২০ই অক্টোবর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
বরিশালের গৌরনদী উপজেলার বড়কসবা কাজী আব্দুল আউয়াল শাহি জামে মসজিদে জোহরের নামাজের সময় চুরি ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) মসজিদে ইমামের কক্ষে ঢুকে অজ্ঞাত এক চোর তিন হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, আমি ভেবেছিলাম মসজিদে নামাজ আদায়ের জন্য মুসল্লি ঢুকছে। পরে জানতে পারি, আজানের সময়ই ইমামের টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত ওই চোর।
মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান বলেন, আমি দীর্ঘদিন ধরে এ মসজিদে ইমাম হিসেবে কর্মরত আছি। দুপুর একটার দিকে মসজিদে জোহরের আজান দিচ্ছিলাম। এরই মধ্যে এক চোর মসজিদে প্রবেশ করে। পরে আমার কক্ষে ঢুকে পাঞ্জাবির পকেট থেকে তিন হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, আমার কক্ষে প্রবেশের বিষয়টি গ্লাসের মাধ্যমে দেখতে পেলেও আজান চলাকালীন ওই চোরকে ধরার চেষ্টা করিনি। আজান শেষ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও চোরকে ধরা যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/শরিফ