ঘরে ঢুকে মুখ বেঁধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ঢাকার ধামরাইয়ে এক গৃহবধূকে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের কামারপাড়া নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে গৃহবধূর স্বামী গোশালার জন্য মশার কয়েল আনতে দোকানে গেলে সুযোগ নেয় একই গ্রামের মৃত আরশেদ আলী ওরফে আরোসালের ছেলে হানিফ আলী। সে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও দরজা খোলা পেয়ে গৃহবধূর ঘরে ঢুকে পড়ে। এরপর গামছা দিয়ে মুখ বেঁধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

গৃহবধূর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সে আত্মগোপনে চলে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত তাঁর কাছে কোনো লিখিত অভিযোগ পৌঁছেনি। তিনি বলেন, ‘বিষয়টি তদন্তসাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।