মেট্রোরেলের চলাচল স্বাভাবিক

যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করেই বন্ধ হয়েছিল মেট্রোরেলের চলাচল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হয়।

বিয়ারিং প্যাড পড়ে মেট্রোরেলের ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, বুধবার রাতে সেখানে কিছুটা কম্পন সৃষ্টি হয়। তাই সোয়া ৯টার দিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে পূর্ব নির্ধারিত সময়ে (রাত ১০টা ১০ মিনিট) মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল।

এরআগে, গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামের এক পথচারী মারা যান। তাৎক্ষণিক মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে বিকেলে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চালু করা হয়।

বিয়ারিং প্যাড স্থাপনের পর ২৭ অক্টোবর সকালে পুরো পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। তবে ফার্মগেট স্টেশন এলাকায় তিন দিন ধরে ট্রেনের গতি কমিয়ে চালানো হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।