বিদেশি কেউ শেখাতে পারবে না বাংলাদেশের গণতন্ত্র কেমন হবে: মাসুদ কামাল

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র কেমন হবে বা দেশের রাজনৈতিক দলগুলো কীভাবে শাসন পরিচালনা করবে, সেটা কোনো বিদেশি ব্যক্তি শেখাতে পারবে না। এ শিক্ষা আসতে হবে এই দেশের মানুষ ও এই মাটির অভিজ্ঞতা থেকে।

তিনি বলেন, আপনি কতটা জ্ঞানী, সেটা মুখ্য নয়; আসল বিষয় হলো আপনি কতটা দেশপ্রেমী। জ্ঞানী ব্যক্তি প্রতারণা করতে পারে, কিন্তু একজন দেশপ্রেমিক কখনও প্রতারক হতে পারে না। দেশপ্রেমই সবচেয়ে বড় গুণ।

তিনি আরও বলেন, যে ব্যক্তি এই দেশে জন্ম নিয়ে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে, সে প্রমাণ করে যে সে একজন কৃষকের চেয়েও কম দেশপ্রেমিক।

মাসুদ কামাল বলেন, আপনি অর্থ উপার্জন করতে পারেন, বিদেশে থেকে ডলার পাঠাতেও পারেন— এতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হলো, আপনি কেন সেই দেশের নাগরিকত্ব নেবেন? এটি প্রমাণ করে যে আপনি বাংলাদেশের নাগরিক পরিচয়ে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মাসুদ কামাল বলেন, এই ব্যক্তি আমাকে শেখাবে দেশ কিভাবে চলবে! ডক্টর আলী রীয়াজ শেখাবে রিকশা কিভাবে চালাতে হয়! এটি রিকশাওয়ালা জানে, যিনি রিকশায় চড়েন বা রাস্তায় হাঁটেন, তিনিও জানেন। বাংলাদেশের গণতন্ত্র কেমন হবে এবং রাজনৈতিক দলগুলো কীভাবে দেশ পরিচালনা করবে, সেটি কোনো বিদেশি নাগরিক শেখাতে পারবে না।

তিনি বলেন, এসব শিক্ষা আসতে হবে আমাদের দেশের মানুষ ও আমাদের মাটির ভেতর থেকে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।