রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠল ভারত

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে টস জিতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া বোর্ডে তোলে ৩৩৮ রান। অনেকেই তখন ভেবেছিলেন, ম্যাচের ফল আগেই নির্ধারিত—কারণ প্রতিপক্ষ যে নারী বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল, সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

তবে ভারত দেখিয়ে দিল, ক্রিকেটে শেষ না হওয়া পর্যন্ত কিছুই অসম্ভব নয়। নাবি মুম্বাইয়ে ৩৩৯ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় মাত্র ৫ উইকেট হারিয়ে, হাতে থাকে ৯ বল। এ জয় শুধু ফাইনালে জায়গা নিশ্চিত করেনি, বরং নারী ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়ার নতুন বিশ্বরেকর্ডও গড়েছে হারমানপ্রিত কাউরের নেতৃত্বাধীন ভারত।

এর আগে নারী ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে—এই বিশ্বকাপেই ভারতের বিপক্ষে ৩৩০ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল তারা। এবার সেই অস্ট্রেলিয়াকেই হারিয়ে ভারত নিলো মিষ্টি প্রতিশোধ।

ভারতের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন জেমিমাহ রদ্রিগেজ। তিনি ১৩৪ বলে ১৪টি চার মেরে খেলেন ১২৭ রানের অনবদ্য ইনিংস। অধিনায়ক হারমানপ্রিত কাউরও ছিলেন দারুণ ফর্মে—৮৮ বলে করেন ৮৯ রান।

অস্ট্রেলিয়ার ইনিংসে ফোবি লিচফিল্ড করেন সেঞ্চুরি—৯৩ বলে ১৭ চার ও ৩ ছক্কায় ১১৯ রান। এলিসা পেরি যোগ করেন ৭৭ রান এবং অ্যাশলে গার্ডনার ৪৫ বলে করেন ৬৩ রান। অস্ট্রেলিয়া ৪৯.৫ ওভারে ৩৩৮ রানে অলআউট হয়।

আগামী রবিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্রোটিয়া মেয়েরা।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।