বাসে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেপ্তার

চলন্ত বাসে পোশাক নিয়ে এক নারীকে হেনস্তার অভিযোগে রমজান পরিবহনের হেলপার নিজামুদ্দিন (৪৫)–কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব-৪ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভিডিওতে নিজামউদ্দিনকে দেখা গেছে এক নারীকে মারতে।’

এ ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, গ্রেপ্তার নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

২৯ অক্টোবর সিদরাতুল মুনতাহা রহমান নামে এক নারীকে হেনস্তার ঘটনাটি ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন।

ভুক্তভোগী সিদরাতুল মুনতাহা রহমান আজ ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের পরিচয় প্রকাশ করে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমি ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন।’

তিনি আরও জানান, ঘটনাটির পর প্রশাসনের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় এবং তিনি তাদের সঙ্গে কথা বলেছেন।

Tags :

নিউজ ডেস্ক, খবরওয়ালা বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।