বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬, ১১শে আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬, ১১শে আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ :
মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ন্যায়বিচারের প্রত্যাশা আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম সংগ্রাম, স্বাধীনতা ও গণমানুষের রাজনীতির নাম আওয়ামী লীগ কারাগারে ইনু দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইস ব্যাংকের প্রতিবেদন: অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ভ্রমণের নামে দেশ ত্যাগের চেষ্টা অক্সফোর্ড আমন্ত্রণের নামে হাসনাত ও সাদিকের অভিনব প্রতারণা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ বিলুপ্ত

জাতীয়

এখন কী বলছে বাংলাদেশকে নিয়ে সেই দেশগুলো

খবরওয়ালা অনলাইন ডেস্ক

প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর ২০২৫

এখন কী বলছে বাংলাদেশকে নিয়ে সেই দেশগুলো

দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার প্রত্যাশায় পশ্চিমা দেশগুলো ছিল সরব। তবে বর্তমানে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বললেও ‘অংশগ্রহণমূলক’ শব্দটি পরিহার করছে। অন্যদিকে ভারত এবার বাংলাদেশের নির্বাচনের বিষয়ে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভারত ও পশ্চিমা দেশগুলোর অবস্থানে পূর্ববর্তী তিনটি নির্বাচনের তুলনায় পার্থক্য স্পষ্ট হচ্ছে।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনকে সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে দেখেছিল ভারত। বিএনপির বর্জনের কারণে সেই নির্বাচন পশ্চিমা দেশগুলোর দৃষ্টিতে অবাধ ও সুষ্ঠু ছিল না। পরবর্তী একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন নিয়েও পূর্ব ও পশ্চিমের দেশগুলোর মূল্যায়নে ভিন্নতা লক্ষ্য করা যায়।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন নিয়ে পশ্চিমাদের সমালোচনার মাঝেই দ্বাদশ সংসদ নির্বাচনের পর বিভিন্ন দেশ সরকারের প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে বলে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, ‘সব দেশে সব দল নির্বাচনে অংশ নেয় না’, ‘কোনো দলের অংশগ্রহণ বা বর্জন তাদের নিজস্ব সিদ্ধান্ত’—এমন বক্তব্য দিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা। এখন অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এই প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা থেকে বিরত থাকা কি আওয়ামী লীগের প্রসঙ্গ এড়ানোর জন্য—এই প্রশ্নের আনুষ্ঠানিক উত্তর কূটনীতিকদের কাছ থেকে পাওয়া যায়নি, তবে তারা বিষয়টিকে সংবেদনশীল হিসেবে উল্লেখ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ২৪ অক্টোবর বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে দেশি বা বিদেশি কোনো চাপ নেই।

পশ্চিমা দেশগুলো অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে জোরালো সমর্থন দিচ্ছে এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহির ওপর গুরুত্ব আরোপ করছে। কূটনীতিকদের মতে, তাদের মৌলিক অবস্থানে পরিবর্তন হয়নি; বাংলাদেশ একটি পরিবর্তন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।

বিভিন্ন কূটনৈতিক মিশন দেশের বর্তমান পরিস্থিতি ও সংস্কার কার্যক্রম পর্যবেক্ষণ করছে। গত বছরের ৫ আগস্টের গণআন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। বাংলাদেশ তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও ভারত এখনো কোনো উত্তর দেয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, ভারত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও জানিয়েছেন, জনগণের ম্যান্ডেটে গঠিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে ভারত প্রস্তুত।

ইউএনবির প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে কোনো বড় দল না থাকলে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, তিনি বাংলাদেশের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চান না; এটি বাংলাদেশের জনগণ ও কর্তৃপক্ষের মূল্যায়নের বিষয়। তার মতে, এটি শুধু অভ্যন্তরীণ বৈধতার নয়, আন্তর্জাতিক ভাবমূর্তির বিষয়ও।

যুক্তরাষ্ট্রও বাংলাদেশের সংস্কার প্রচেষ্টার দৃঢ় সমর্থক। ২০০৮ সালের নির্বাচনের পর তারা আশা প্রকাশ করেছিল যে সংস্কার অব্যাহত থাকবে। বর্তমানে যুক্তরাষ্ট্র দূতাবাস ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। ট্রেসি অ্যান জ্যাকবসন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার উদ্যোগ ও ঐকমত্য তৈরির প্রচেষ্টাকে সমর্থন করছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে রয়েছে। তিনি আসন্ন নির্বাচনকে “কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন” বলে উল্লেখ করেছেন।

ইউরোপীয় ইউনিয়ন ১৭ বছর পর বাংলাদেশে পূর্ণমাত্রার নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর পরিকল্পনা করছে। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতে গণতান্ত্রিক রূপান্তর, নির্বাচন প্রস্তুতি ও মানবাধিকার ইস্যুতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন।

কানাডা অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ রূপান্তরের পক্ষে কথা বলছে। যুক্তরাজ্যও অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনকে উৎসাহিত করছে। ফ্রান্স সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের প্রত্যাশা জানিয়েছে, জার্মানি বলেছে—বহুদল অংশগ্রহণ করতে পারে এমন বিশ্বাসযোগ্য নির্বাচন প্রয়োজন। অস্ট্রেলিয়াও অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতিকে সমর্থন করছে।

চীন বলেছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া দেশের স্থিতিশীলতা ব্যাহত হতে পারে এবং অর্থনৈতিক পুনর্গঠনের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা প্রকাশ করেছেন যে ফেব্রুয়ারিতে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর হবে এবং জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে।

জাতিসংঘ গত বছরের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করেছে এবং জবাবদিহির আহ্বান জানিয়েছে। ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সরকার সবকিছু মেনে নিতে পারে না, তবে মানবাধিকার উদ্বেগ গুরুত্বসহকারে বিবেচনা করে।

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেছেন, পশ্চিমা দেশগুলো জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে, অন্যদিকে ভারতের দৃষ্টিতে ‘অন্তর্ভুক্তিমূলক’ বলতে হয়তো আওয়ামী লীগের অংশগ্রহণ বোঝানো হচ্ছে। আন্তর্জাতিকভাবে সবাই একটি সুষ্ঠু ও ভয়ভীতিমুক্ত নির্বাচন চায়, যেখানে জনগণের ইচ্ছাই প্রতিফলিত হবে।

খবরওয়ালা/টিএসএন