মহাসড়ক অবরোধ করে ইবি শিক্ষার্থীদের আন্দোলন

ইবি প্রতিনিধি ॥ কোটা সংস্কারের দাবিতে আবারো কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবরোধ করে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার (৮ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা।

এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দেখা দেয় যানজট। যার ফলে দূর্ভোগে পড়তে হয় সাধারণ যাত্রীদের। এর আগে শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে সমাবেশে মিলিত হয়। পরে সেখান থেকে তারা মিছিল নিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে গিয়ে অবরোধ করেন।

এসময় সড়কের দুই পাশে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এছাড়া মহাসড়কে শিক্ষার্থী গান, আবৃত্তিসহ সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করেন। শিক্ষার্থীরা বলেন, আমরা আন্দোলনের শুরুতে চার দফা দাবি নিয়ে আন্দোলন করলেও এখন আমাদের এক দফা দাবি, সব চাকরিতে ন্যূনতম কোটা বাস্তবায়ন করতে হবে। আমরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছি। আমরা শেষ পর্যন্ত আন্দোলন করবো। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।