গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের চাকরির অবস্থা আইনি প্রক্রিয়ায়

আওয়ামী লীগ সরকারের সময়ে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা ১৫ সেনা কর্মকর্তার চাকরি এখনও বহাল আছে কি না, তা নিয়ে সেনাসদর ‘আইনগত প্রক্রিয়া’ বলে জানিয়েছে।

সেনাসদর জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অভিযোগপত্রে নাম এলে চাকরি হারানোর বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এটি স্পষ্ট করার জন্য অপেক্ষা করা হচ্ছে।

সেনাসদরের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের চাকরির অবস্থার বিষয়ে সরকার এখনো কোন নির্দেশনা দেয়নি।

বুধবার সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাসদরের পিএস পরিদপ্তরের এজি শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আওয়ামী লীগ শাসনামলে জোরপূর্বক গুম এবং জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৫ জন সেনা কর্মকর্তাকে ২২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল।

ওই কর্মকর্তারা এখনো চাকরিতে আছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়া এবং পদ্ধতিগত কাঠামোর মধ্যে পড়ে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।