এমপি আনার হত্যার তদন্তে ঢাকায় ভারতীয় পুলিশ’ দল।কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ভারতীয় পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এসে পৌঁছায়। এরপর তারা যান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে, সেখান থেকে ডিবি কার্যালয়ে।

এমপি আনার হত্যার তদন্তে ঢাকায় ভারতীয় পুলিশ দল
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ভারতীয় পুলিশের প্রতিনিধি দলটি ঢাকার পুলিশ সদস্যদের সঙ্গে এমপি আনার খুনের বিষয়ে আলোচনা করবেন। প্রয়োজনে গ্রেপ্তার তিনজনের সঙ্গেও তারা কথা বলবেন।

আনোয়ারুল আজীম ১২ মে সন্ধ্যা ৭টার দিকে ভারতের কলকাতায় গিয়ে তার পূর্বপরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। ১৩ মে বেলা ২টার দিকে তিনি চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপালের বাসা থেকে বের হন। এরপর বুধবার কলকাতার নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীভ গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের আনোয়ারুল আজীমের খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করে।

আরও দেখুন:


