ইন্দোনেশিয়ার মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণ, ৫৪ আহত

ইন্দোনেশিয়ার জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) এই ঘটনায় কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই তথ্য জানিয়েছে রয়টার্স ও আল জাজিরা।

প্রতিবেদনের অনুযায়ী, বিস্ফোরণটি ঘটেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উত্তরে কেলাপা গাদিং এলাকায় নৌবাহিনীর একটি স্কুল ভবনের ভিতরে থাকা মসজিদে।

কেলাপা গাদিং নগরের পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনও তদন্তাধীন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুতবা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে বেশিরভাগই ছাত্র। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে কেউ কেউ চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে তিনজন গুরুতর আহত।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি মসজিদের প্রধান হলের পিছনের অংশ থেকে ঘটে, যা দেখেই মুসল্লিরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে যান।

পুলিশ কর্মকর্তা সুহেরি জানান, ঘটনাস্থলে মোতায়েন করা একটি বোমা শনাক্তকারী দল মসজিদের কাছে একটি খেলনা রাইফেল এবং একটি খেলনা বন্দুক উদ্ধার করেছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।